Shyaamal chhaayaa, naaibaa gele

শ্যামল ছায়া, নাইবা গেলে
Work
Language

শ্যামল ছায়া, নাইবা গেলে
          শেষ বরষার ধারা ঢেলে॥
সময় যদি ফুরিয়ে থাকে--  হেসে বিদায় করো তাকে,
এবার নাহয় কাটুক বেলা অসময়ের খেলা খেলে॥
          মলিন, তোমার মিলাবে লাজ--
          শরৎ এসে পরাবে সাজ।
নবীন রবি উঠবে হাসি,   বাজাবে মেঘ সোনার বাঁশি--
কালোয় আলোয় যুগলরূপে শূন্যে দেবে মিলন মেলে॥

śhyāmal chhāẏā, nāibā gele
          śheṣh barṣhār dhārā ḍhele||
samaẏ yadi phuriẏe thāke--  hese bidāẏ karo tāke,
ebār nāhaẏ kāṭuk belā asamaẏer khelā khele||
          malin, tomār milābe lāj--
          śharat ese parābe sāj|
nabīn rabi uṭhbe hāsi,   bājābe megh sonār bām̐śhi--
kāloẏ āloẏ yugalrūpe śhūnye debe milan mele||