Shunte ki chaao tumi

শুনতে কি চাও তুমি
Language

শুনতে কি চাও তুমি সেই অদ্ভুত বে-সুরো সুর
ফিরে পেতে চাও কি সেই আনচান করা দুপুর
দেখতে কি চাও তুমি সেই খেলনাওয়ালাটা কে
তার খেলনা দোতারা সে বাজাচ্ছে কবে থেকে

স্কুলের টিফিনের পয়সা বাঁচিয়ে কেনা
সেই অদ্ভুত ফাটা বাঁশ আর মাটির সুর টানা টানা
দু'দিনের সম্পদ দু'টাকার বাজনার বিষ্ময়
তারপর কখন হঠাৎ সুখের মানে পাল্টে যায়

তারপর টিফিনের পয়সা দিয়ে সিগারেট
কলেজ কেটে সিনেমা বান্ধবীর সাথে কাটলেট
আসে দশটা পাঁচটা সেই একরুটের বাসটা তারপর
সবার মতই পড়তে হয় যে কাগজের টোপর

এখন মাসের শেষে মাঝে মধ্যে কান্না পায়
মিনিবাসে দাড়িয়ে অফিস যাবার সময়
এখন বুঝেছি সেই অদ্ভুত সুরের কি মানে
ফিরে তো যাওয়া যায় না যে আর সেখানে

যেতে হবে যে তোমাকে আমাকে চলে
লুকোনো টেক্কা সংসারের এক্কা দোক্কা ফেলে
প্রথমে যাবে ঘর-দোর দোকানপাট তারপর হৃদয়
কিছুই হলো না বাজানো গেল না সময়

ইদানিং সে সুরটা শুনতে যে খুব ইচ্ছে হয়
কিন্তু সেই খেলনাওয়ালা আর আসেনা পাড়ায়
হয়তো কোন অন্য অলি-গলি ঘুরে
অন্য কোন কাউকে টানছে সেই অদ্ভুত সুরে

śhunte ki chāo tumi sei adbhut be-suro sur
phire pete chāo ki sei ānchān karā dupur
dekhte ki chāo tumi sei khelanāoẏālāṭā ke
tār khelnā dotārā se bājāchchhe kabe theke

skuler ṭiphiner paẏasā bām̐chiẏe kenā
sei adbhut phāṭā bām̐śh ār māṭir sur ṭānā ṭānā
du'diner sampad du'ṭākār bājnār biṣhmaẏ
tārpar kakhan haṭhāt sukher māne pālṭe yāẏ

tārpar ṭiphiner paẏasā diẏe sigāreṭ
kalej keṭe sinemā bāndhabīr sāthe kāṭleṭ
āse daśhṭā pām̐chṭā sei ekaruṭer bāsṭā tārpar
sabār mata̮i par̤te haẏ ye kāgjer ṭopar

ekhan māser śheṣhe mājhe madhye kānnā pāẏ
minibāse dār̤iẏe aphis yābār samaẏ
ekhan bujhechhi sei adbhut surer ki māne
phire to yāoẏā yāẏ nā ye ār sekhāne

yete habe ye tomāke āmāke chale
lukono ṭekkā saṁsārer ekkā dokkā phele
prathme yābe ghar-dor dokānpāṭ tārpar hṛdaẏ
kichhui halo nā bājāno gel nā samaẏ

idāniṁ se surṭā śhunte ye khub ichchhe haẏ
kintu sei khelanāoẏālā ār āsenā pār̤āẏ
haẏato kon any li-gali ghure
any kon kāuke ṭānchhe sei adbhut sure