শুকনো পাতার নূপুর পায়ে
নাচিছে ঘুর্ণিবায়
জল তরঙ্গে ঝিল্মিল্ ঝিল্মিল্
ঢেউ তুলে সে যায়।।
দীঘির বুকে শতদল দলি’
ঝরায়ে বকুল–চাঁপার কলি
চঞ্চল ঝরনার জল ছল ছলি
মাঠের পথে সে ধায়।।
বন–ফুল আভরণ খুলিয়া ফেলিয়া
আলুথালু এলোকেশ গগনে মেলিয়া
পাগলিনী নেচে যায় হেলিয়া দুলিয়া
ধূলি–ধূসর কায়।।
ইরানি বালিকা যেন মরু–চারিণী
পল্লীর–প্রান্তর–বনমনোহারিণী
আসে ধেয়ে সহসা গৈরিক বরণী
বালুকার উড়্নি গায়।।
শুকনো পাতার নূপুর পায়ে
Work
Language
śhukno pātār nūpur pāẏe
nāchichhe ghurṇibāẏ
jal taraṅge jhilmil jhilmil
ḍheu tule se yāẏ||
dīghir buke śhatdal dali’
jharāẏe bakul–chām̐pār kali
chañchal jharnār jal chhal chhali
māṭher pathe se dhāẏ||
ban–phul ābhraṇ khuliẏā pheliẏā
āluthālu elokeśh gagne meliẏā
pāglinī neche yāẏ heliẏā duliẏā
dhūli–dhūsar kāẏ||
irāni bālikā yen maru–chāriṇī
pallīr–prāntar–banamanohāriṇī
āse dheẏe sahsā gairik barṇī
bālukār ur̤ni gāẏ||