শুক্নো পাতা কে যে ছড়ায় ওই দূরে
শুক্নো পাতা কে যে ছড়ায় ওই দূরে উদাস-করা কোন্ সুরে।।
ঘরছাড়া ওই কে বৈরাগী জানি না যে কাহার লাগি
ক্ষণে ক্ষণে শূন্য বনে যায় ঘুরে।।
চিনি চিনি হেন ওরে হয় মনে
ফিরে ফিরে যেন দেখা ওর সনে।
ছদ্মবেশে কেন খেলো, জীর্ণ এ বাস ফেলো ফেলো–
প্রকাশ করো চিরনূতন বন্ধুরে।।
śhukno pātā ke ye chhar̤āẏ oi dūre udās-karā kon sure||
gharchhār̤ā oi ke bairāgī jāni nā ye kāhār lāgi
kṣhaṇe kṣhaṇe śhūny bane yāẏ ghure||
chini chini hen ore haẏ mane
phire phire yen dekhā or sane|
chhadmabeśhe ken khelo, jīrṇ e bās phelo phelo–
prakāśh karo chiranūtan bandhure||