শুধু একটি গণ্ডূষ জল,
আহা নিলেন তাঁহার করপুটের কমলকলিকায়।
আমার কূপ যে হল অকূল সমুদ্র--
এই যে নাচে এই যে নাচে তরঙ্গ তাহার,
আমার জীবন জুড়ে নাচে--
টলোমলো করে আমার প্রাণ,
আমার জীবন জুড়ে নাচে।
ওগো কী আনন্দ, কী আনন্দ, কী পরম মুক্তি!
একটি গণ্ডূষ জল--
আমার জন্মজন্মান্তরের কালি ধুয়ে দিল গো
শুধু একটি গণ্ডূষ জল॥
śhudhu ekṭi gaṇḍūṣh jal,
āhā nilen tām̐hār karapuṭer kamalakalikāẏ|
āmār kūp ye hal akūl samudr--
ei ye nāche ei ye nāche taraṅg tāhār,
āmār jīban jur̤e nāche--
ṭalomlo kare āmār prāṇ,
āmār jīban jur̤e nāche|
ogo kī ānand, kī ānand, kī param mukti!
ekṭi gaṇḍūṣh jal--
āmār janmajanmāntarer kāli dhuẏe dil go
śhudhu ekṭi gaṇḍūṣh jal||