শুভদিনে শুভক্ষণে পৃথিবী আনন্দমনে
দুটি হৃদয়ের ফুল উপহার দিল আজ–
ওই চরণের কাছে দেখো গো পড়িয়া আছে,
তোমার দক্ষিণহস্তে তুলে লও রাজরাজ ।
এক সূত্র দিয়ে, দেব, গেঁথে রাখো এক সাথে–
টুটে না ছিঁড়ে না যেন, থাকে যেন ওই হাতে ।
তোমার শিশির দিয়ে রাখো তারে বাঁচাইয়ে–
কী জানি শুকায় পাছে সংসাররৌদ্রের মাঝ ।।
śhubhdine śhubhakṣhaṇe pṛthibī ānandamne
duṭi hṛdaẏer phul uphār dil āj–
oi charṇer kāchhe dekho go par̤iẏā āchhe,
tomār dakṣhiṇahaste tule lao rājrāj |
ek sūtr diẏe, deb, gem̐the rākho ek sāthe–
ṭuṭe nā chhim̐r̤e nā yen, thāke yen oi hāte |
tomār śhiśhir diẏe rākho tāre bām̐chāiẏe–
kī jāni śhukāẏ pāchhe saṁsāraraudrer mājh ||