শুভ কর্মপথে ধর' নির্ভয় গান।
সব দুর্বল সংশয় হোক অবসান।
চির- শক্তির নির্ঝর নিত্য ঝরে
লহ' সে অভিষেক ললাট'পরে।
তব জাগ্রত নির্মল নূতন প্রাণ
ত্যাগব্রতে নিক দীক্ষা,
বিঘ্ন হতে নিক শিক্ষা--
নিষ্ঠুর সঙ্কট দিক সম্মান।
দুঃখই হোক তব বিত্ত মহান।
চল' যাত্রী, চল' দিনরাত্রি--
কর' অমৃতলোকপথ অনুসন্ধান।
জড়তাতামস হও উত্তীর্ণ,
ক্লান্তিজাল কর' দীর্ণ বিদীর্ণ--
দিন-অন্তে অপরাজিত চিত্তে
মৃত্যুতরণ তীর্থে কর' স্নান ॥
śhubh karmapthe dhar' nirbhaẏ gān|
sab durbal saṁśhaẏ hok absān|
chir- śhaktir nirjhar nity jhare
lah' se abhiṣhek lalāṭ'pare|
tab jāgrat nirmal nūtan prāṇ
tyāgabrate nik dīkṣhā,
bighn hate nik śhikṣhā--
niṣhṭhur saṅkaṭ dik sammān|
duḥkha̮i hok tab bitt mahān|
chal' yātrī, chal' dinarātri--
kar' amṛtalokpath anusandhān|
jar̤atātāmas hao uttīrṇ,
klāntijāl kar' dīrṇ bidīrṇ--
din-ante aparājit chitte
mṛtyutraṇ tīrthe kar' snān ||