Shraabanamegher aadhek duyaar

শ্রাবণমেঘের আধেক দুয়ার
Work
Language

শ্রাবণমেঘের আধেক দুয়ার ওই খোলা,
   আড়াল থেকে দেয় দেখা কোন্‌ পথ-ভোলা ॥
ওই-যে পুরব-গগন জুড়ে   উত্তরী তার যায় রে উড়ে,
   সজল হাওয়ার হিন্দোলাতে দেয় দোলা ॥
   লুকাবে কি প্রকাশ পাবে কেই জানে--
   আকাশে কি ধরায় বাসা কোন্‌খানে।
নানা বেশে ক্ষণে ক্ষণে   ওই তো আমার লাগায় মনে
   পরশখানি নানা-সুরের-ঢেউ-তোলা ॥

śhrābaṇamegher ādhek duẏār oi kholā,
   ār̤āl theke deẏ dekhā kon‌ path-bholā ||
oi-ye purab-gagan jur̤e   uttarī tār yāẏ re ur̤e,
   sajal hāoẏār hindolāte deẏ dolā ||
   lukābe ki prakāśh pābe kei jāne--
   ākāśhe ki dharāẏ bāsā kon‌khāne|
nānā beśhe kṣhaṇe kṣhaṇe   oi to āmār lāgāẏ mane
   paraśhkhāni nānā-surer-ḍheu-tolā ||