শ্রাবণ, তুমি বাতাসে কার আভাস পেলে--
পথে তারি সকল বারি দিলে ঢেলে।
কেয়া কাঁদে, "যা য় যা য় যায়।'
কদম ঝরে, "হা য় হা য় হায়।'
পুব-হাওয়া কয়, "ওর তো সময় নাই বাকি আর।'
শরৎ বলে, "যাক-না সময়, ভয় কিবা তার--
কাটবে বেলা আকাশ-মাঝে বিনা কাজে অসময়ের খেলা খেলে।'
কালো মেঘের আর কি আছে দিন, ও যে হল সাথিহীন।
পুব-হাওয়া কয়, "কালোর এবার যাওয়াই ভালো।'
শরৎ বলে, "মিলিয়ে দেব কালোয় আলো--
সাজবে বাদল আকাশ-মাঝে সোনার সাজে কালিমা ওর মুছে ফেলে।'
শ্রাবণ, তুমি বাতাসে
Work
Language
śhrābaṇ, tumi bātāse kār ābhās pele--
pathe tāri sakal bāri dile ḍhele|
keẏā kām̐de, "yā ẏ yā ẏ yāẏ|'
kadam jhare, "hā ẏ hā ẏ hāẏ|'
pub-hāoẏā kaẏ, "or to samaẏ nāi bāki ār|'
śharat bale, "yāk-nā samaẏ, bhaẏ kibā tār--
kāṭbe belā ākāśh-mājhe binā kāje asamaẏer khelā khele|'
kālo megher ār ki āchhe din, o ye hal sāthihīn|
pub-hāoẏā kaẏ, "kālor ebār yāoẏāi bhālo|'
śharat bale, "miliẏe deb kāloẏ ālo--
sājbe bādal ākāśh-mājhe sonār sāje kālimā or muchhe phele|'