শোনো শোনো আমাদের ব্যথা দেবদেব, প্রভু, দয়াময়—
আমাদের ঝরিছে নয়ন, আমাদের ফাটিছে হৃদয় ।।
চিরদিন আঁধার না রয়— রবি উঠে, নিশি দূর হয়—
এ দেশের মাথার উপরে এ নিশীথ হবে না কি ক্ষয় ।
চিরদিন ঝরিবে নয়ন ? চিরদিন ফাটিবে হৃদয় ?।
মরমে লুকানো কত দুখ, ঢাকিয়া রয়েছি ম্লান মুখ—
কাঁদিবার নাই অবসর— কথা নাই, শুধু ফাটে বুক ।
সঙ্কোচে ম্রিয়মাণ প্রাণ, দশ দিশি বিভীষিকাময়—
হেন হীন দীনহীন দেশে বুঝি তব হবে না আলয় ।
চিরদিন ঝরিবে নয়ন, চিরদিন ফাটিবে হৃদয় ।।
কোনো কালে তুলিব কি মাথা । জাগিবে কি অচেতন প্রাণ ।
ভারতের প্রভাতগগনে উঠিবে কি তব জয়গান ।
আশ্বাসবচন কোনো ঠাঁই কোনোদিন শুনিতে না পাই—
শুনিতে তোমার বাণী তাই মোরা সবে রয়েছি চাহিয়া ।
বলো, প্রভু, মুছিবে এ আঁখি, চিরদিন ফাটিবে না হিয়া ।।
śhono śhono āmāder byathā debdeb, prabhu, daẏāmaẏ—
āmāder jharichhe naẏan, āmāder phāṭichhe hṛdaẏ ||
chirdin ām̐dhār nā raẏ— rabi uṭhe, niśhi dūr haẏ—
e deśher māthār upre e niśhīth habe nā ki kṣhaẏ |
chirdin jharibe naẏan ? chirdin phāṭibe hṛdaẏ ?|
marme lukāno kat dukh, ḍhākiẏā raẏechhi mlān mukh—
kām̐dibār nāi absar— kathā nāi, śhudhu phāṭe buk |
saṅkeাche mriẏamāṇ prāṇ, daśh diśhi bibhīṣhikāmaẏ—
hen hīn dīnhīn deśhe bujhi tab habe nā ālaẏ |
chirdin jharibe naẏan, chirdin phāṭibe hṛdaẏ ||
kono kāle tulib ki māthā | jāgibe ki achetan prāṇ |
bhārter prabhātagagne uṭhibe ki tab jaẏagān |
āśhbāsabchan kono ṭhām̐i konodin śhunite nā pāi—
śhunite tomār bāṇī tāi morā sabe raẏechhi chāhiẏā |
balo, prabhu, muchhibe e ām̐khi, chirdin phāṭibe nā hiẏā ||