Shok diyechh tumi he naath tumi e praane shaanti daao

শোক দিয়েছ তুমি হে নাথ তুমি এ প্রাণে শান্তি দাও
Language

শোক দিয়েছ তুমি হে নাথ তুমি এ প্রাণে শান্তি দাও।
দুখ্ দিয়ে কাঁদালে যদি তুমি হে নাথ সে দুখ ভোলাও।।
যে হাত দিয়ে হানলে আঘাত
তুমিঅশ্রু মোছাও সেই হাতে নাথ
বুকের মানিক হ’রলে যা’র, তারে তোমার শীতল বক্ষে নাও।।
তোমার যে চরণ প্রলয় ঘটায়
সেই চরণ কমল ফোটায়
শূন্য করলে তুমি যে বুক সেথা তুমি এসে বুক জুড়াও।।

śhok diẏechh tumi he nāth tumi e prāṇe śhānti dāo|
dukh diẏe kām̐dāle yadi tumi he nāth se dukh bholāo||
ye hāt diẏe hānle āghāt
tumiaśhru mochhāo sei hāte nāth
buker mānik ha’rale yā’ra, tāre tomār śhītal bakṣhe nāo||
tomār ye charaṇ pralaẏ ghaṭāẏ
sei charaṇ kamal phoṭāẏ
śhūny karle tumi ye buk sethā tumi ese buk jur̤āo||