শেষ নাহি যে, শেষ কথা কে বলবে?
আঘাত হয়ে দেখা দিল, আগুন হয়ে জ্বলবে ॥
সাঙ্গ হলে মেঘের পালা শুরু হবে বৃষ্টি-ঢালা,
বরফ-জমা সারা হলে নদী হয়ে গলবে ॥
ফুরায় যা তা ফুরায় শুধু চোখে,
অন্ধকারের পেরিয়ে দুয়ার যায় চলে আলোকে।
পুরাতনের হৃদয় টুটে আপনি নূতন উঠবে ফুটে,
জীবনে ফুল ফোটা হলে মরণে ফল ফলবে ॥
śheṣh nāhi ye, śheṣh kathā ke balbe?
āghāt haẏe dekhā dil, āgun haẏe jbalbe ||
sāṅg hale megher pālā śhuru habe bṛṣhṭi-ḍhālā,
baraph-jamā sārā hale nadī haẏe galbe ||
phurāẏ yā tā phurāẏ śhudhu chokhe,
andhakārer periẏe duẏār yāẏ chale āloke|
purātner hṛdaẏ ṭuṭe āpni nūtan uṭhbe phuṭe,
jībne phul phoṭā hale marṇe phal phalbe ||