শেষ বেলাকার শেষের গানে
ভোরের বেলার বেদন আনে॥
তরুণ মুখের করুণ হাসি গোধূলি-আলোয় উঠেছে ভাসি,
প্রথম ব্যথার প্রথম বাঁশি
বাজে দিগন্তে কী সন্ধানে শেষের গানে॥
আজি দিনান্তে মেঘের মায়া
সে আঁখিপাতার ফেলেছে ছায়া।
খেলায় খেলায় যে কথাখানি
চোখে চোখে যেত বিজলি হানি
সেই প্রভাতের নবীন বাণী
চলেছে রাতের স্বপন-পানে শেষের গানে॥
śheṣh belākār śheṣher gāne
bhorer belār bedan āne||
taruṇ mukher karuṇ hāsi godhūli-āloẏ uṭhechhe bhāsi,
pratham byathār pratham bām̐śhi
bāje digante kī sandhāne śheṣher gāne||
āji dinānte megher māẏā
se ām̐khipātār phelechhe chhāẏā|
khelāẏ khelāẏ ye kathākhāni
chokhe chokhe yet bijli hāni
sei prabhāter nabīn bāṇī
chalechhe rāter sbapan-pāne śheṣher gāne||