শীতের হাওয়ার লাগল নাচন আম্লকির এই ডালে ডালে।
পাতাগুলি শির্শিরিয়ে ঝরিয়ে দিল তালে তালে॥
উড়িয়ে দেবার মাতন এসে কাঙাল তারে করল শেষে,
তখন তাহার ফলের বাহার রইল না আর অন্তরালে॥
শূন্য করে ভরে দেওয়া যাহার খেলা
তারি লাগি রইনু বসে সকল বেলা।
শীতের পরশ থেকে থেকে যায় বুঝি ওই ডেকে ডেকে,
সব খোওয়াবার সময় আমার হবে কখন কোন্ সকালে॥
শীতের হাওয়ার লাগল
Work
Language
śhīter hāoẏār lāgal nāchan āmlakir ei ḍāle ḍāle|
pātāguli śhirśhiriẏe jhariẏe dil tāle tāle||
ur̤iẏe debār mātan ese kāṅāl tāre karal śheṣhe,
takhan tāhār phaler bāhār ra̮il nā ār antarāle||
śhūny kare bhare deoẏā yāhār khelā
tāri lāgi ra̮inu base sakal belā|
śhīter paraśh theke theke yāẏ bujhi oi ḍeke ḍeke,
sab khooẏābār samaẏ āmār habe kakhan kon sakāle||