Sharte aaj kon

শরতে আজ কোন্
Work
Language

শরতে আজ কোন্‌ অতিথি এল প্রাণের দ্বারে।
আনন্দগান গা রে হৃদয়,   আনন্দগান গা রে॥
     নীল আকাশের নীরব কথা   শিশির-ভেজা ব্যাকুলতা
          বেজে উঠুক আজি তোমার বীণার তারে তারে॥
শষ্যক্ষেতের সোনার গানে   যোগ দে রে আজ সমান তানে,
ভাসিয়ে দে সুর ভরা নদীর অমল জলধারে।
     যে এসেছে তাহার মুখে   দেখ্‌ রে চেয়ে গভীর সুখে,
          দুয়ার খুলে তাহার সাথে বাহির হয়ে যা রে॥

śharte āj kon‌ atithi el prāṇer dbāre|
ānandagān gā re hṛdaẏ,   ānandagān gā re||
     nīl ākāśher nīrab kathā   śhiśhir-bhejā byākultā
          beje uṭhuk āji tomār bīṇār tāre tāre||
śhaṣhyakṣheter sonār gāne   yog de re āj samān tāne,
bhāsiẏe de sur bharā nadīr amal jaldhāre|
     ye esechhe tāhār mukhe   dekh‌ re cheẏe gabhīr sukhe,
          duẏār khule tāhār sāthe bāhir haẏe yā re||