শহরবাসী শোন
তোমরা যাদের মানুষ বল না
বিধিও যাদের কান্না শোনে না
তারাও মানুষ কাঁদে তাদের প্রান
আমি চোখের জলে শোনাই তাদের গান
তাদের বুকের রিক্ত হাহাকার।
কেউ বোঝে না ও গো কেউ শোনে না
সর্বহারার মর্ম বেদনা
দুঃখে যাদের জীবন গড়া
মানুষ যাদের নাম
আমি চোখের জলে শোনাই তাদের গান
জীবন তাদের নিত্য পরিহাস
কেউ দেখে না ওগো কেউ লেখে না
এ সংসারে তাদের ইতিহাস
পথের মলিন ধুলায় যাদের ঝরে মাথার ঘাম
আমি চোখের জলে শোনাই তাদের গান।।
śhaharbāsī śhon
tomrā yāder mānuṣh bal nā
bidhio yāder kānnā śhone nā
tārāo mānuṣh kām̐de tāder prān
āmi chokher jale śhonāi tāder gān
tāder buker rikt hāhākār|
keu bojhe nā o go keu śhone nā
sarbahārār marm bednā
duḥkhe yāder jīban gar̤ā
mānuṣh yāder nām
āmi chokher jale śhonāi tāder gān
jīban tāder nity parihās
keu dekhe nā ogo keu lekhe nā
e saṁsāre tāder itihās
pather malin dhulāẏ yāder jhare māthār ghām
āmi chokher jale śhonāi tāder gān||