Setaai satyi

সেটাই সত্যি
Year
Language

এই বরফপাত, এই কঠিন রাত,
তোমার পুরনো অজুহাত,
এই আলোর নিচে কাঁপতে থাকা
ছায়ার শিকড় ছিঁড়তে চাই ।

এই উল্কাপাত, এই বিশ্রী রাত,
আচমকা এই গোপন আঁতাত,
সব ধ্বংস হওয়ার আগেই আমি
তোমার চোখে ভিজতে চাই ।

আর কেউ তোমার ভাষাতে,
সমুদ্রের ভালবাসাতে,
ফিরিয়ে নিয়ে গেল তোমায়,
আহত ঝিনুক সৈকতে ।
আর চিরাচরিত জীর্ণতায়,
আমার প্রেমের তীক্ষ্নতায়,
সব রেকর্ড করা থাকবে তোমার
অন্তর্বর্তী শূন্যতায় ।

যদি এক মুহুর্তের জন্যেও আমায় চাও,
সেটাই সত্যি । (২)

ছন্দপতন ঘটতে থাকে,
ভাঙতে গেলে ভুল করি,
আমার বয়েসের ওজন তোমার
খবর রাখা জরুরি ।

এই মৃত্যুমুখী শহর যেন
শূন্য মাপার কারখানা ;
গিলছে তোমায়, গিলছে আমায়
অন্ধকারের আস্তানা ।

আর এই কাফেটারিয়ায়
আবার যদি ফেরা যায়,
তোমার রুমাল মোছা ঠোঁটের,
এই নিয়ম মানার বাধ্যতায় ।
কখন তোমার চিন্তা-ঘুম,
মেনে নিতে পারলে না ।
সব রেকর্ড করা থাকবে তোমার
অন্তর্বর্তী শূন্যতায় ।

যদি এক মুহুর্তের জন্যেও আমায় চাও,
সেটাই সত্যি । (২)

ei baraphpāt, ei kaṭhin rāt,
tomār purno ajuhāt,
ei ālor niche kām̐pte thākā
chhāẏār śhikar̤ chhim̐r̤te chāi |

ei ulkāpāt, ei biśhrī rāt,
āchamkā ei gopan ām̐tāt,
sab dhbaṁs haoẏār āgei āmi
tomār chokhe bhijte chāi |

ār keu tomār bhāṣhāte,
samudrer bhālabāsāte,
phiriẏe niẏe gel tomāẏ,
āhat jhinuk saikte |
ār chirāchrit jīrṇatāẏ,
āmār premer tīkṣhnatāẏ,
sab rekarḍ karā thākbe tomār
antarbartī śhūnyatāẏ |

yadi ek muhurter janyeo āmāẏ chāo,
seṭāi satyi | (2)

chhandaptan ghaṭte thāke,
bhāṅte gele bhul kari,
āmār baẏeser ojan tomār
khabar rākhā jaruri |

ei mṛtyumukhī śhahar yen
śhūny māpār kārkhānā ;
gilchhe tomāẏ, gilchhe āmāẏ
andhakārer āstānā |

ār ei kāpheṭāriẏāẏ
ābār yadi pherā yāẏ,
tomār rumāl mochhā ṭhom̐ṭer,
ei niẏam mānār bādhyatāẏ |
kakhan tomār chintā-ghum,
mene nite pārle nā |
sab rekarḍ karā thākbe tomār
antarbartī śhūnyatāẏ |

yadi ek muhurter janyeo āmāẏ chāo,
seṭāi satyi | (2)