Sei rabiyal aauyaalerai chaamd esechhe phire

সেই রবিয়ল আউয়ালেরই চাঁদ এসেছে ফিরে
Language

সেই রবিয়ল আউয়ালেরই চাঁদ এসেছে ফিরে
ভেসে আকুল অশ্রুনীরে।
আজ মদিনার গোলাপ বাগে বাতাস বহে ধীরে
ভেসে আকুল অশ্রুনীরে।।
তপ্ত বুকে আজ সাহারার
উঠেছে রে ঘোর হাহাকার
মরুর দেশে এলো আঁধার শোকের বাদল ঘিরে।।
চবুতরায় বিলাপ করে কবুতরগুলি খোঁজে নবীজীরে।
কাঁদিছে মেষশাবক, কাঁদে বনের বুলবুলি গোরস্থান ঘিরে।।
মা ফাতেমা লুটিয়ে প’ড়ে
কাঁদে নবীর বুকের পরে
আজ দুনিয়া জাহান কাঁদে কর হানি শিরে।।

sei rabiẏal āuẏālera̮i chām̐d esechhe phire
bhese ākul aśhrunīre|
āj madinār golāp bāge bātās bahe dhīre
bhese ākul aśhrunīre||
tapt buke āj sāhārār
uṭhechhe re ghor hāhākār
marur deśhe elo ām̐dhār śhoker bādal ghire||
chabutarāẏ bilāp kare kabutarguli khom̐je nabījīre|
kām̐dichhe meṣhaśhābak, kām̐de baner bulbuli gorasthān ghire||
mā phātemā luṭiẏe pa’r̤e
kām̐de nabīr buker pare
āj duniẏā jāhān kām̐de kar hāni śhire||