Sei bhaalo sei

সেই ভালো সেই
Work
Language

সেই ভালো সেই ভালো,     আমারে নাহয় না জানো।
     দূরে গিয়ে নয় দুঃখ দেবে,    কাছে কেন লাজে লাজানো ॥
মোর বসন্তে লেগেছে তো সুর,       বেণুবনছায়া হয়েছে মধুর--
          থাক-না এমনি গন্ধে-বিধুর মিলনকুঞ্জ সাজানো।
     গোপনে দেখেছি তোমার ব্যাকুল    নয়নে ভাবের খেলা।
     উতল আঁচল, এলোথেলো চুল,    দেখেছি ঝড়ের বেলা।
তোমাতে আমাতে হয় নি যে কথা      মর্মে আমার আছে সে বারতা--
          না বলা বাণীর নিয়ে আকুলতা    আমার বাঁশিটি বাজানো ॥

sei bhālo sei bhālo,     āmāre nāhaẏ nā jāno|
     dūre giẏe naẏ duḥkh debe,    kāchhe ken lāje lājāno ||
mor basante legechhe to sur,       beṇubanachhāẏā haẏechhe madhur--
          thāk-nā emni gandhe-bidhur milanakuñj sājāno|
     gopne dekhechhi tomār byākul    naẏane bhāber khelā|
     utal ām̐chal, elothelo chul,    dekhechhi jhar̤er belā|
tomāte āmāte haẏ ni ye kathā      marme āmār āchhe se bārtā--
          nā balā bāṇīr niẏe ākultā    āmār bām̐śhiṭi bājāno ||