সেই ভালো মা, সেই ভালো।
থাক্ তোর মন্ত্র, থাক্ তোর--
আর কাজ নাই, কাজ নাই ,কাজ নাই।
না না না, পড়্ মন্ত্র তুই, পড়্ তোর মন্ত্র--
পথ তো আর নেই বাকি!
আসবে সে, আসবে সে, আসবে,
আমার জীবনমৃত্যু-সীমানায় আসবে।
নিবিড় রাত্রে এসে পৌঁছবে পান্থ,
বুকের জ্বালা দিয়ে আমি
জ্বালিয়ে দিব দীপখানি--
সে আসবে।
sei bhālo mā, sei bhālo|
thāk tor mantr, thāk tor--
ār kāj nāi, kāj nāi ,kāj nāi|
nā nā nā, par̤ mantr tui, par̤ tor mantr--
path to ār nei bāki!
āsbe se, āsbe se, āsbe,
āmār jībanamṛtyu-sīmānāẏ āsbe|
nibir̤ rātre ese paum̐chhbe pānth,
buker jbālā diẏe āmi
jbāliẏe dib dīpkhāni--
se āsbe|