সেই তো বসন্ত ফিরে এল, হৃদয়ের বসন্ত ফুরায় হায় রে।
সব মরুময়, মলয়-অনিল এসে কেঁদে শেষে ফিরে চলে যায় হায় রে॥
কত শত ফুল ছিল হৃদয়ে, ঝরে গেল, আশালতা শুকালো--
পাখিগুলি দিকে দিকে চলে যায়।
শুকানো পাতায় ঢাকা বসন্তের মৃতকায়,
প্রাণ করে হায়-হায় হায় রে॥
ফুরাইল সকলই।
প্রভাতের মৃদু হাসি, ফুলের রূপরাশি, ফিরিবে কি আর।
কিবা জোছনা ফুটিত রে কিবা যামিনী--
সকলই হারালো, সকলই গেল রে চলিয়া, প্রাণ করে হায় হায় হায় রে॥
sei to basant phire el, hṛdaẏer basant phurāẏ hāẏ re|
sab marumaẏ, malaẏ-anil ese kem̐de śheṣhe phire chale yāẏ hāẏ re||
kat śhat phul chhil hṛdaẏe, jhare gel, āśhāltā śhukālo--
pākhiguli dike dike chale yāẏ|
śhukāno pātāẏ ḍhākā basanter mṛtakāẏ,
prāṇ kare hāẏ-hāẏ hāẏ re||
phurāil sakala̮i|
prabhāter mṛdu hāsi, phuler rūprāśhi, phiribe ki ār|
kibā jochhnā phuṭit re kibā yāminī--
sakala̮i hārālo, sakala̮i gel re chaliẏā, prāṇ kare hāẏ hāẏ hāẏ re||