সীমার মাঝে, অসীম, তুমি বাজাও আপন সুর।
আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর॥
কত বর্ণে কত গন্ধে, কত গানে কত ছন্দে,
অরূপ তোমার রূপের লীলায় জাগে হৃদয়পুর।
আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর।
তোমায় আমায় মিলন হলে সকলি যায় খুলে--
বিশ্বসাগর ঢেউ খেলায়ে উঠে তখন দুলে।
তোমার আলোয় নাই তো ছায়া, আমার মাঝে পায় সে কায়া,
হয় সে আমার অশ্রুজলে সুন্দরবিধুর।
আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর॥
সীমার মাঝে, অসীম
Work
Language
sīmār mājhe, asīm, tumi bājāo āpan sur|
āmār madhye tomār prakāśh tāi et madhur||
kat barṇe kat gandhe, kat gāne kat chhande,
arūp tomār rūper līlāẏ jāge hṛdaẏapur|
āmār madhye tomār śhobhā eman sumdhur|
tomāẏ āmāẏ milan hale sakli yāẏ khule--
biśhbasāgar ḍheu khelāẏe uṭhe takhan dule|
tomār āloẏ nāi to chhāẏā, āmār mājhe pāẏ se kāẏā,
haẏ se āmār aśhrujle sundarabidhur|
āmār madhye tomār śhobhā eman sumdhur||