সেদিন দুজনে দুলেছিনু বনে, ফুলডোরে বাঁধা ঝুলনা।
সেই স্মৃতিটুকু কভু খনে খনে যেন জাগে মনে, ভুলো না ॥
সেদিন বাতাসে ছিল তুমি জানো-- আমারি মনের প্রলাপ জড়ানো,
আকাশে আকাশে আছিল ছড়ানো তোমার হাসির তুলনা ॥
যেতে যেতে পথে পূর্ণিমারাতে চাঁদ উঠেছিল গগনে।
দেখা হয়েছিল তোমাতে আমাতে কী জানি কী মহা লগনে।
এখন আমার বেলা নাহি আর, বহিব একাকী বিরহের ভার--
বাঁধিনু যে রাখী পরানে তোমার সে রাখী খুলো না, খুলো না ॥
সেদিন দুজনে দুলেছিনু
Work
Language
sedin dujne dulechhinu bane, phulḍore bām̐dhā jhulnā|
sei smṛtiṭuku kabhu khane khane yen jāge mane, bhulo nā ||
sedin bātāse chhil tumi jāno-- āmāri maner pralāp jar̤āno,
ākāśhe ākāśhe āchhil chhar̤āno tomār hāsir tulnā ||
yete yete pathe pūrṇimārāte chām̐d uṭhechhil gagne|
dekhā haẏechhil tomāte āmāte kī jāni kī mahā lagne|
ekhan āmār belā nāhi ār, bahib ekākī birher bhār--
bām̐dhinu ye rākhī parāne tomār se rākhī khulo nā, khulo nā ||