সেদিন চাঁদের আলো চেয়েছিল জানতে
ওর চেয়ে সুন্দর কেউ আছে কী
আমি তোমার কথা বলেছি।
রূপসী বিজলী লতা পারেনি তা মানতে।
বলেছিল এ চমক কারো আছে কী
আমি তোমার কথা বলেছি।
তাঁরার বাসর থেকে একটি প্রদীপ নেমে এসে।
বলেছিল করুনায় হেসে
এতো খুশি ছড়ায়ে কী অসীমের প্রান্তে
এতো হাসি কোনদিন কারো আছে কী
আমি তোমার কথা বলেছি।
এ শুধু বলার ভুল
কানাকানি করেছিল কাকলি
আমি শুধু বলে গেছি
মেনে নাও তোমাদের যা বলি।
ফাগুনকুঞ্জ থেকে একটি পলাশ ঝরে পড়ে।
বলেছিল উপাহাস করে
কে পেরেছে এতো রঙ এ জীবনে আনতে
এতো রূপ কোনদিন কারো আছে কী
আমি তোমার কথা বলেছি।
রূপসী বিজলী লতা পারেনি তা মানতে।
বলেছিল এ চমক কারো আছে কী
আমি তোমার কথা বলেছি।।
sedin chām̐der ālo cheẏechhil jānte
or cheẏe sundar keu āchhe kī
āmi tomār kathā balechhi|
rūpsī bijlī latā pāreni tā mānte|
balechhil e chamak kāro āchhe kī
āmi tomār kathā balechhi|
tām̐rār bāsar theke ekṭi pradīp neme ese|
balechhil karunāẏ hese
eto khuśhi chhar̤āẏe kī asīmer prānte
eto hāsi kondin kāro āchhe kī
āmi tomār kathā balechhi|
e śhudhu balār bhul
kānākāni karechhil kākli
āmi śhudhu bale gechhi
mene nāo tomāder yā bali|
phāgunakuñj theke ekṭi palāśh jhare par̤e|
balechhil upāhās kare
ke perechhe eto raṅ e jībne ānte
eto rūp kondin kāro āchhe kī
āmi tomār kathā balechhi|
rūpsī bijlī latā pāreni tā mānte|
balechhil e chamak kāro āchhe kī
āmi tomār kathā balechhi||