Sedin abhaab ghuchbe ki mor yedin tumi aamaar habe

সেদিন অভাব ঘুচবে কি মোর যেদিন তুমি আমার হবে
Language

সেদিন অভাব ঘুচবে কি মোর যেদিন তুমি আমার হবে
আমার ধ্যানে আমার জ্ঞানে প্রাণ মন মোর ঘিরে রবে।।
রইবে তুমি প্রিয়তম
আমার দেহে আত্মা-সম
জানি না সাধ মিটবে কি-না - তেমন করেও পাব যবে।।
পাওয়ার আমার শেষ হবে না পেয়েও তোমায় বক্ষতলে
সাগর মাঝে মিশে গিয়েও নদী যেমন ব’য়ে চলে।
চাঁদকে দেখে পরান জুড়ায়
তবু দেখার সাধ কি ফুরায়
মিটেছেল সাধ কি রাধার নিত্য পেয়েও নীল-মাধবে।।

sedin abhāb ghuchbe ki mor yedin tumi āmār habe
āmār dhyāne āmār jñāne prāṇ man mor ghire rabe||
ra̮ibe tumi priẏatam
āmār dehe ātmā-sam
jāni nā sādh miṭbe ki-nā - teman kareo pāb yabe||
pāoẏār āmār śheṣh habe nā peẏeo tomāẏ bakṣhatle
sāgar mājhe miśhe giẏeo nadī yeman ba’ẏe chale|
chām̐dke dekhe parān jur̤āẏ
tabu dekhār sādh ki phurāẏ
miṭechhel sādh ki rādhār nity peẏeo nīl-mādhbe||