সে যে বাহির হল আমি জানি,
বক্ষে আমার বাজে তাহার বাণী॥
কোথায় কবে এসেছে সে সাগরতীরে, বনের শেষে,
আকাশ করে সেই কথারই কানাকানি॥
হায় রে, আমি ঘর বেঁধেছি এতই দূরে,
না জানি তার আসতে হবে কত ঘুরে।
হিয়া আমার পেতে রেখে সারাটি পথ দিলেম ঢেকে,
আমার ব্যথায় পড়ুক তাহার চরণখানি॥
সে যে বাহির
Work
Language
se ye bāhir hal āmi jāni,
bakṣhe āmār bāje tāhār bāṇī||
kothāẏ kabe esechhe se sāgartīre, baner śheṣhe,
ākāśh kare sei kathāra̮i kānākāni||
hāẏ re, āmi ghar bem̐dhechhi eta̮i dūre,
nā jāni tār āste habe kat ghure|
hiẏā āmār pete rekhe sārāṭi path dilem ḍheke,
āmār byathāẏ par̤uk tāhār charaṇkhāni||