সে কোন্ বনের হরিণ ছিল আমার মনে।
কে তারে বাঁধল অকারণে॥
গতিরাগের সে ছিল গান, আলোছায়ার সে ছিল প্রাণ,
আকাশকে সে চমকে দিত বনে
মেঘলা দিনের আকুলতা বাজিয়ে যেত পায়ে
তমাল ছায়ে-ছায়ে।
ফাল্গুনে সে পিয়ালতলায় কে জানিত কোথায় পলায়
দখিন-হাওয়ার চঞ্চলতার সনে॥
সে কোন্ বনের
Work
Language
se kon baner hariṇ chhil āmār mane|
ke tāre bām̐dhal akārṇe||
gatirāger se chhil gān, ālochhāẏār se chhil prāṇ,
ākāśhke se chamke dit bane
meghlā diner ākultā bājiẏe yet pāẏe
tamāl chhāẏe-chhāẏe|
phālgune se piẏālatalāẏ ke jānit kothāẏ palāẏ
dakhin-hāoẏār chañchaltār sane||