সে কি ভাবে গোপন রবে লুকিয়ে হৃদয় কাড়া।
তাহার আসা হাওয়ায় ঢাকা, সে যে সৃষ্টিছাড়া॥
হিয়ায় হিয়ায় জাগল বাণী, পাতায় পাতায় কানাকানি--
'ওই এল যে', 'ওই এল যে' পরান দিল সাড়া॥
এই তো আমার আপ্নারই এই ফুল ফোটানোর মাঝে
তারে দেখি নয়ন ভ'রে নানা রঙের সাজে।
এই-যে পাখির গানে গানে চরণধ্বনি বয়ে আনে,
বিশ্ববীণার তারে তারে এই তো দিল নাড়া॥
সে কি ভাবে
Work
Language
se ki bhābe gopan rabe lukiẏe hṛdaẏ kār̤ā|
tāhār āsā hāoẏāẏ ḍhākā, se ye sṛṣhṭichhār̤ā||
hiẏāẏ hiẏāẏ jāgal bāṇī, pātāẏ pātāẏ kānākāni--
'oi el ye', 'oi el ye' parān dil sār̤ā||
ei to āmār āpnāra̮i ei phul phoṭānor mājhe
tāre dekhi naẏan bha're nānā raṅer sāje|
ei-ye pākhir gāne gāne charaṇadhbani baẏe āne,
biśhbabīṇār tāre tāre ei to dil nār̤ā||