Se jan ke, sakhee, bojhaa gechhe

সে জন কে, সখী, বোঝা গেছে
Work
Language

সে জন কে, সখী, বোঝা গেছে,
আমাদের সখী যারে মনপ্রাণ সঁপেছে।
ও সে কে, কে, কে।
ওই যে তরুতলে, বিনোদ-মালা গলে,
না জানি কোন্‌ ছলে বসে রয়েছে।
সখী কী হবে,
ও কি কাছে আসিবে কভু, কথা কবে।
ও কি প্রেম জানে, ও কি বাঁধন মানে।
ও কী মায়াগুণে মন লয়েছে।
বিভল আঁখি তুলে আঁখি পানে চায়,
যেন কী পথ ভুলে এল কোথায়। (ওগো)
যেন কী গানের স্বরে, শ্রবণ আছে ভরে,
যেন কোন্‌ চাঁদের আলোয় মগ্ন হয়েছে।

se jan ke, sakhī, bojhā gechhe,
āmāder sakhī yāre manaprāṇ sam̐pechhe|
o se ke, ke, ke|
oi ye tarutle, binod-mālā gale,
nā jāni kon‌ chhale base raẏechhe|
sakhī kī habe,
o ki kāchhe āsibe kabhu, kathā kabe|
o ki prem jāne, o ki bām̐dhan māne|
o kī māẏāguṇe man laẏechhe|
bibhal ām̐khi tule ām̐khi pāne chāẏ,
yen kī path bhule el kothāẏ| (ogo)
yen kī gāner sbare, śhrabaṇ āchhe bhare,
yen kon‌ chām̐der āloẏ magn haẏechhe|