স্বরূপ তাঁর কে জানে, তিনি অনন্ত মঙ্গল–
অযুত জগত মগন সেই মহাসমুদ্রে।।
তিনি নিজ অনুপম মহিমামাঝে নিলীন–
সন্ধান তাঁর কে করে, নিষ্ফল বেদ বেদান্ত।
পরব্রহ্ম, পরিপূর্ণ, অতি মহান–
তিনি আদিকারণ, তিনি বর্ণন-অতীত।।
sbarūp tām̐r ke jāne, tini anant maṅgal–
ayut jagat magan sei mahāsamudre||
tini nij anupam mahimāmājhe nilīn–
sandhān tām̐r ke kare, niṣhphal bed bedānt|
parabrahm, paripūrṇ, ti mahān–
tini ādikāraṇ, tini barṇan-atīt||