Sbapne aakaa chhabi

স্বপ্নে আকা ছবি
Year
Language

স্বপ্নে আকা ছবি
বহে নিরবধি নিলীমায়
মন বলেছে সে দোলা দিয়ে যায়
আমার হৃদয় যেনো তোমাকে যে চায়
যেওনা তুমি অজানায়

দৃষ্টির সীমানাতে এসেছো যে তুমি
তাই খুজে পেয়েছি তোমায়
জোছনার আলো বুকে রেখেছো যে ধরে
তাই বুঝি চাদ হেরে যায় (২)
আমিও হেরে যাবো তুমি না এলে
যেওনা তুমি অজানায়

অন্তবিহীন পথ শুধু হেটে চলা
মিশে আছে নীরবতায়
জমে আছে হৃদয়ের ও না বলা কথা
বল বো ডেকে যে তোমায় (২)
সেই তুমি এসে কাছে দুরে চলে যাও
যেওনা তুমি অজানায়

sbapne ākā chhabi
bahe nirabdhi nilīmāẏ
man balechhe se dolā diẏe yāẏ
āmār hṛdaẏ yeno tomāke ye chāẏ
yeonā tumi ajānāẏ

dṛṣhṭir sīmānāte esechho ye tumi
tāi khuje peẏechhi tomāẏ
jochhnār ālo buke rekhechho ye dhare
tāi bujhi chād here yāẏ (2)
āmio here yābo tumi nā ele
yeonā tumi ajānāẏ

antabihīn path śhudhu heṭe chalā
miśhe āchhe nīrabatāẏ
jame āchhe hṛdaẏer o nā balā kathā
bal bo ḍeke ye tomāẏ (2)
sei tumi ese kāchhe dure chale yāo
yeonā tumi ajānāẏ