স্বপ্নমদির নেশায় মেশা এ উন্মত্ততা,
জাগায় দেহে মনে এ কী বিপুল ব্যথা।
বহে মম শিরে শিরে
এ কী দাহ, কী প্রবাহ--
চকিতে সর্বদেহে ছুটে তড়িৎলতা।
ঝড়ের পবনগর্জে হারাই আপনায়,
দুরন্ত যৌবনক্ষুব্ধ অশান্ত বন্যায়।
তরঙ্গ উঠে প্রাণে
দিগন্তে কাহার পানে,
ইঙ্গিতের ভাষায় কাঁদে--
নাহি নাহি কথা॥
sbapnamdir neśhāẏ meśhā e unmattatā,
jāgāẏ dehe mane e kī bipul byathā|
bahe mam śhire śhire
e kī dāh, kī prabāh--
chakite sarbadehe chhuṭe tar̤itlatā|
jhar̤er pabanagarje hārāi āpanāẏ,
durant yaubanakṣhubdh aśhānt banyāẏ|
taraṅg uṭhe prāṇe
digante kāhār pāne,
iṅgiter bhāṣhāẏ kām̐de--
nāhi nāhi kathā||