Ek haariye yaaoyaa bandhu

এক হারিয়ে যাওয়া বন্ধু
Language

এক হারিয়ে যাওয়া বন্ধুর সাথে
সকাল বিকেল বেলা
কত পুরোনো নতুন পরিচিত গান
গাইতাম খুলে গলা

কত এলোমেলো পথ হেঁটেছি দু’জন
হাত ছিল না তো হাতে
ছিল যে যার জীবনে দু’টো মন ছিল
জড়াজড়ি একসাথে

কত ঝগড়া-বিবাদ সুখের স্মৃতিতে
ভরে আছে শৈশব
তোকে স্মৃতিতে স্মৃতিতে এখনো তো
ভালোবাসছি অসম্ভব

কেন বাড়লে বয়স
ছোট্টবেলার বন্ধু হারিয়ে যায়
কেন হারাচ্ছে সব বাড়াচ্ছে ভিড়
হারানোর তালিকায়

আজ কে যে কোথায় আছি
কোন খবর নেই তো কারো
অথচ তোর ঐ দুঃখগুলোতে
অংশ ছিল আমারও

এই চলতি জীবন ঘটনাবহুল
দু’ এক ইঞ্চি ফাঁকে
তুইতো পাবিনা আমায়
আর আমিও খুঁজিনা তোকে

কত সুখ পাওয়া হয়ে গেল, তোকে ভুলে গেছি কতবার
তবু শৈশব থেকে তোর গান যেন ভেসে আসে বারবার

আজ চলতে শিখে গেছি
তোকে নেই কিছু প্রয়োজন
তবু ভীষন অপ্রয়োজনে তোকেই
খুঁজছে আমার মন

তুই হয়তো ভালোই আছিস
আর আমিও মন্দ নেই
তবু অসময়ে এসে স্মৃতিগুলো বুকে
আঁকিবুকি কাটবেই

তুই কতদুরে চলে গেলি, তোকে হারিয়ে ফেলেছি আমি
এই দুঃখটা হয়ে থাক, এই দুঃখটা বড় দামী

সেই কোন কথা নেই মুখে
শুধু চুপচাপ বসে থাকা
ছিল যার যার ব্যথা তার তার বুকে
ছড়িয়ে ছিটিয়ে রাখা

আমি ভাবিনি তখন ভুলেও এমন
দু’জন দু’দিকে যাবে
বুঝিনি আমার হৃদস্পন্দন
আমারই অচেনা হবে

এই বিভক্ত পৃথিবীতে বড় শক্ত বাঁধন ছিল
হলো অহংকারের জয়, সেই বন্ধন ছিঁড়ে গেলো

সেই অহংকারের খেলায় দু’জনে
জিতে গেছি একসাথে
প্রতি ইটের জবাব পাথরে দিয়েছি
বিজয়ের মালা হাতে

সেই বিজয়োল্লাস প্রতিধ্বনিত
মুর্ত আর্তনাদে
আজ বুকের ভিতর মিষ্টি একটা
শৈশব শুধু কাঁদে

আজ অবেলার অবসরে কেন লাগছে ভীষন একা
কত হাজার বছর তোর হাতটাকে হয়নি তো ছুঁয়ে দেখা

আমি কত কত বার আঁকি তোর ছবি
ভঙ্গুর কল্পনাতে
আজও জ্বলে যাই আজও পুড়ে যাই
তোর দু’চোখের অবসাদে

দ্যাখ্‌ নীল নীল নীল আকাশের মত
অনন্ত হাহাকার
আজ বুকের ভেতর ভাঙছে ভাঙছে
ভেঙে সব চুরমার

কোন শত্রুরও যেন প্রাণের বন্ধু
এমন দূরে না যায়
শোন বন্ধু কখনো কোন বন্ধুকে
বলোনা যেন বিদায়

ek hāriẏe yāoẏā bandhur sāthe
sakāl bikel belā
kat purono natun parichit gān
gāitām khule galā

kat elomelo path hem̐ṭechhi du’jan
hāt chhil nā to hāte
chhil ye yār jībne du’ṭo man chhil
jar̤ājr̤i eksāthe

kat jhagr̤ā-bibād sukher smṛtite
bhare āchhe śhaiśhab
toke smṛtite smṛtite ekhno to
bhālobāschhi asambhab

ken bār̤le baẏas
chhoṭṭabelār bandhu hāriẏe yāẏ
ken hārāchchhe sab bār̤āchchhe bhir̤
hārānor tālikāẏ

āj ke ye kothāẏ āchhi
kon khabar nei to kāro
athach tor ai duḥkhagulote
aṁśh chhil āmārao

ei chalti jīban ghaṭanābhul
du’ ek iñchi phām̐ke
tuito pābinā āmāẏ
ār āmio khum̐jinā toke

kat sukh pāoẏā haẏe gel, toke bhule gechhi katbār
tabu śhaiśhab theke tor gān yen bhese āse bārbār

āj chalte śhikhe gechhi
toke nei kichhu praẏojan
tabu bhīṣhan apraẏojne tokei
khum̐jchhe āmār man

tui haẏato bhāloi āchhis
ār āmio mand nei
tabu asamaẏe ese smṛtigulo buke
ām̐kibuki kāṭabei

tui katdure chale geli, toke hāriẏe phelechhi āmi
ei duḥkhaṭā haẏe thāk, ei duḥkhaṭā bar̤ dāmī

sei kon kathā nei mukhe
śhudhu chupchāp base thākā
chhil yār yār byathā tār tār buke
chhar̤iẏe chhiṭiẏe rākhā

āmi bhābini takhan bhuleo eman
du’jan du’dike yābe
bujhini āmār hṛdaspandan
āmāra̮i achenā habe

ei bibhakt pṛthibīte bar̤ śhakt bām̐dhan chhil
halo ahaṁkārer jaẏ, sei bandhan chhim̐r̤e gelo

sei ahaṁkārer khelāẏ du’jane
jite gechhi eksāthe
prati iṭer jabāb pāthre diẏechhi
bijaẏer mālā hāte

sei bijaẏollās pratidhbanit
murt ārtanāde
āj buker bhitar miṣhṭi ekṭā
śhaiśhab śhudhu kām̐de

āj abelār abasre ken lāgchhe bhīṣhan ekā
kat hājār bachhar tor hātṭāke haẏani to chhum̐ẏe dekhā

āmi kat kat bār ām̐ki tor chhabi
bhaṅgur kalpanāte
ājao jbale yāi ājao pur̤e yāi
tor du’chokher absāde

dyākh‌ nīl nīl nīl ākāśher mat
anant hāhākār
āj buker bhetar bhāṅchhe bhāṅchhe
bheṅe sab churmār

kon śhatrurao yen prāṇer bandhu
eman dūre nā yāẏ
śhon bandhu kakhno kon bandhuke
balonā yen bidāẏ