Sbapanaloker bideshineeke yen

স্বপনলোকের বিদেশিনীকে যেন
Work
Language

স্বপনলোকের বিদেশিনীকে যেন এলে কে
        কোন্‌ ভুলে যাওয়া বসন্ত থেকে॥
যা-কিছু সব গেছ ফেলেখুঁজতে এলে হৃদয়ে,
পথ চিনেছ চেনা পুলের          চিহ্ন দেখে॥
        বুঝি মনে তোমার আছে আশা
        কার হৃদয়ব্যথায় মিলবে বাসা।
দেখতে এলে করুণ বীণা--       বাজে কিনা হৃদয়ে,
তারগুলি তার কাঁপে কিনা--    যায় কি সে ডেকে॥

sbapanaloker bideśhinīke yen ele ke
        kon‌ bhule yāoẏā basant theke||
yā-kichhu sab gechh phelekhum̐jte ele hṛdaẏe,
path chinechh chenā puler          chihn dekhe||
        bujhi mane tomār āchhe āśhā
        kār hṛdaẏabyathāẏ milbe bāsā|
dekhte ele karuṇ bīṇā--       bāje kinā hṛdaẏe,
tārguli tār kām̐pe kinā--    yāẏ ki se ḍeke||