সময় যখন মরুর ঝড়ে, এ মন হারায় কেমন করে,
আমি তখন যোজন দূরে একাকি সঙ্গি মৌনতা /
আকাশ যখন আঁধার ভীষণ, এক ফোঁটা জল চেয়েছে মন,
অবহেলায় অপমানে পেয়েছে রিক্ত শুন্যতা/
সমান্তরাল পথের বাকে, তোমার পথের দিশা থাকে,
সে দিশা খোঁজে তোমাকে দীপান্বিতা
গাছের সবুজ পাতার ফাঁকে, তোমার ছোঁয়া মিশে থাকে,
সে ছোঁয়া খোঁজে তোমাকে দীপান্বিতা
তুমি নীলাকাশ আপন করেছো
হঠাৎ কোন কালে কে জানে!
স্বপ্ন সীমানা ছুঁয়ে দিয়েছ
কোন সে জাদুতে কে জানে!
আমি ছিলাম তোমার পাশে, তোমার আকাশ ভালবেসে
সে বিশালে খুঁজেছি একটুকু ঠাই, তাও মেলেনি তা
হঠাৎ যখন ছুটির খেলা, মেঘে মেঘে অনেক বেলা
তখন সে ক্রান্তিকালে ধুম্রজালে খুঁজছ যে বৃথা
অশান্ত মন বোঝাই কাকে, হারিয়ে চাইছি তোমাকে
হাতছানি দিয়ে যে ডাকে সৃতির পাতা
নদির শেষে আকাশ নীলে, স্বপ্নগুলো মেলে দিলে
তারা বলে সবাই মিলে, দীপান্বিতা
শোননা রূপসী, তুমি যে শ্রেয়সী, কি ভীষণ উদাসি, প্রেয়সী।
জীবনের গলিতে, এ গানের কলিতে, চাইছি বলিতে, ভালবাসি।
চোখের জলেরই আড়ালে, খেলা শুধুই দেখেছিলে
যন্ত্রণারই আগুন নীলে, পুড়েছি যে-বোঝনি তা
অভিমানে চুপটি করে, এসেছি তাই দূরে সরে
বোঝাতে চেয়েও পারিনি তাই বোঝাতে- লুকোনো কথা
ইটপাথরের এ শহরে, গাড়ি বাড়ির এ বহরে,
খুজছে এ মন ভীষণ করে দীপান্বিতা
জীবন যখন থমকে দাড়ায়, স্বপ্নগুলো দৃষ্টি ছাড়ায়,
তৃষ্ণা বুকের বৃষ্টি হারায় দীপান্বিতা
কল্পনারই আকাশ জুড়ে, নানা রঙে লোকের ভিড়ে,
দুচোখ বুজেও স্বপ্ননীড়ে দীপান্বিতা
তুমি আমার চোখের ভাষা, তুমি আমার সুখের নেশা,
তুমি আমার ভালবাসা দীপান্বিতা।।
samaẏ yakhan marur jhar̤e, e man hārāẏ keman kare,
āmi takhan yojan dūre ekāki saṅgi mauntā /
ākāśh yakhan ām̐dhār bhīṣhaṇ, ek phom̐ṭā jal cheẏechhe man,
abahelāẏ apmāne peẏechhe rikt śhunyatā/
samāntarāl pather bāke, tomār pather diśhā thāke,
se diśhā khom̐je tomāke dīpānbitā
gāchher sabuj pātār phām̐ke, tomār chhom̐ẏā miśhe thāke,
se chhom̐ẏā khom̐je tomāke dīpānbitā
tumi nīlākāśh āpan karechho
haṭhāt kon kāle ke jāne!
sbapn sīmānā chhum̐ẏe diẏechh
kon se jādute ke jāne!
āmi chhilām tomār pāśhe, tomār ākāśh bhālbese
se biśhāle khum̐jechhi ekṭuku ṭhāi, tāo meleni tā
haṭhāt yakhan chhuṭir khelā, meghe meghe anek belā
takhan se krāntikāle dhumrajāle khum̐jachh ye bṛthā
aśhānt man bojhāi kāke, hāriẏe chāichhi tomāke
hātchhāni diẏe ye ḍāke sṛtir pātā
nadir śheṣhe ākāśh nīle, sbapnagulo mele dile
tārā bale sabāi mile, dīpānbitā
śhonnā rūpsī, tumi ye śhreẏasī, ki bhīṣhaṇ udāsi, preẏasī|
jībner galite, e gāner kalite, chāichhi balite, bhālbāsi|
chokher jalera̮i ār̤āle, khelā śhudhui dekhechhile
yantraṇāra̮i āgun nīle, pur̤echhi ye-bojhni tā
abhimāne chupṭi kare, esechhi tāi dūre sare
bojhāte cheẏeo pārini tāi bojhāte- lukono kathā
iṭapāthrer e śhahre, gār̤i bār̤ir e bahre,
khujchhe e man bhīṣhaṇ kare dīpānbitā
jīban yakhan thamke dār̤āẏ, sbapnagulo dṛṣhṭi chhār̤āẏ,
tṛṣhṇā buker bṛṣhṭi hārāẏ dīpānbitā
kalpanāra̮i ākāśh jur̤e, nānā raṅe loker bhir̤e,
duchokh bujeo sbapnanīr̤e dīpānbitā
tumi āmār chokher bhāṣhā, tumi āmār sukher neśhā,
tumi āmār bhālbāsā dīpānbitā||