E path yadi naa shesh hay

এ পথ যদি না শেষ হয়
Work
Year
Language

এ পথ যদি না শেষ হয়
তবে কেমন হতো তুমি বলোতো
যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়
তবে কেমন হতো তুমি বলোতো ।।

কোন রাখালের ওই ঘর ছাড়া বাঁশীতে,
সবুজের ওই দোল দোল হাসিতে ।।
মন আমার মিশে গেলে বেশ হয়
যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় ।।
তবে কেমন হতো তুমি বলোতো

নীল আকাশের ওই দূর সীমা ছাড়িয়ে,
এই গান যেন যায় আজ হারিয়ে
প্রাণে যদি এ গানের রেশ হয়,
পৃথিবীটা যদি স্বপ্নের দেশ হয় ।।
তবে কেমন হতো তুমি বলোতো

এ পথ যদি না শেষ হয়
তবে কেমন হতো তুমি বলোতো

e path yadi nā śheṣh haẏ
tabe keman hato tumi baloto
yadi pṛthibīṭā sbapner deśh haẏ
tabe keman hato tumi baloto ||

kon rākhāler oi ghar chhār̤ā bām̐śhīte,
sabujer oi dol dol hāsite ||
man āmār miśhe gele beśh haẏ
yadi pṛthibīṭā sbapner deśh haẏ ||
tabe keman hato tumi baloto

nīl ākāśher oi dūr sīmā chhār̤iẏe,
ei gān yen yāẏ āj hāriẏe
prāṇe yadi e gāner reśh haẏ,
pṛthibīṭā yadi sbapner deśh haẏ ||
tabe keman hato tumi baloto

e path yadi nā śheṣh haẏ
tabe keman hato tumi baloto