সমুখেতে বহিছে তটিনী,
দুটি তারা আকাশে ফুটিয়া,
বায়ু বহে পরিমল লুটিয়া।
সাঁঝের অধর হতে
ম্লান হাসি পড়িছে টুটিয়া।
দিবস বিদায় চাহে,
সরযূ বিলাপ গাহে,
সায়াহ্নেরি রাঙা পায়ে,
কেঁদে কেঁদে পড়িছে লুটিয়া!
এস সবে এস সখি,
মোরা হেথা ব'সে থাকি।
আকাশের পানে চেয়ে
জলদের খেলা দেখি!
আঁখি-'পরে তারাগুলি
একে একে উঠিবে ফুটিয়া।
samukhete bahichhe taṭinī,
duṭi tārā ākāśhe phuṭiẏā,
bāẏu bahe parimal luṭiẏā|
sām̐jher adhar hate
mlān hāsi par̤ichhe ṭuṭiẏā|
dibas bidāẏ chāhe,
saryū bilāp gāhe,
sāẏāhneri rāṅā pāẏe,
kem̐de kem̐de par̤ichhe luṭiẏā!
es sabe es sakhi,
morā hethā ba'se thāki|
ākāśher pāne cheẏe
jalder khelā dekhi!
ām̐khi-'pare tārāguli
eke eke uṭhibe phuṭiẏā|