সমুখেতে বহিছে তটিনী, দুটি তারা আকাশে ফুটিয়া।
বায়ু বহে পরিমল লুটিয়া
সাঁঝের অধর হতে ম্লান হাসি পড়িছে টুটিয়া॥
দিবস বিদায় চাহে, যমুনা বিলাপ গাহে--
সায়াহ্নেরি রাঙা পায়ে, কেঁদে কেঁদে পড়িছে লুটিয়া॥
এসো বঁধূ, তোমায় ডাকি-- দোঁহে হেথা ব'সে থাকি,
আকাশের পানে চেয়ে জলদের খেলা দেখি,
আঁখি-'পরে তারাগুলি একে একে উঠিবে ফুটিয়া॥
samukhete bahichhe taṭinī, duṭi tārā ākāśhe phuṭiẏā|
bāẏu bahe parimal luṭiẏā
sām̐jher adhar hate mlān hāsi par̤ichhe ṭuṭiẏā||
dibas bidāẏ chāhe, yamunā bilāp gāhe--
sāẏāhneri rāṅā pāẏe, kem̐de kem̐de par̤ichhe luṭiẏā||
eso bam̐dhū, tomāẏ ḍāki-- dom̐he hethā ba'se thāki,
ākāśher pāne cheẏe jalder khelā dekhi,
ām̐khi-'pare tārāguli eke eke uṭhibe phuṭiẏā||