সমুখে শান্তিপারাবার–
ভাসাও তরণী হে কর্ণধার ।
তুমি হবে চিরসাথি, লও লও হে ক্রোড় পাতি–
অসীমের পথে জ্বলিবে জ্যোতি ধ্রুবতারকার ।।
মুক্তিদাতা, তোমার ক্ষমা তোমার দয়া
হবে চিরপাথেয় চিরযাত্রার ।
হয় যেন মর্তের বন্ধনক্ষয়, বিরাট বিশ্ব বাহু মেলি লয়–
পায় অন্তরে নির্ভয় পরিচয় মহা-অজানার।।
samukhe śhāntipārābār–
bhāsāo tarṇī he karṇadhār |
tumi habe chirsāthi, lao lao he kror̤ pāti–
asīmer pathe jbalibe jyeাti dhrubatārkār ||
muktidātā, tomār kṣhamā tomār daẏā
habe chirapātheẏ chirayātrār |
haẏ yen marter bandhanakṣhaẏ, birāṭ biśhb bāhu meli laẏ–
pāẏ antare nirbhaẏ parichaẏ mahā-ajānār||