Samaadhi shahar

সমাধি শহর
Work
Language

বৃদ্ধ নীলে বন্দী ঘুড়ির ডানায় লেগেছে ক্লান্ত রোদ
তোমার জন্য যুদ্ধাহত পৃথিবীময় শান্তিশ্লোক
সমাধির বাগানে সবুজ আকাশ,যুদ্ধে হারায় তোমার মুখ
অন্ধকার আর আলোর ভেতর শরীরে আজ শান্তি রোগ

এপিটাফের ঠান্ডা শরীর
চেয়ে থাকে আজ তোমার ক্লান্ত পথে
ইতিহাসের সমাধি শহর
বেঁচে থাকে আজ তোমার নোনা কবরে

স্বপ্ন সড়ক মিলেছে আবার অন্ধকারের ধ্বংসস্তুপে
তোমার স্বপ্ন যুদ্ধাহত পরে থাকে শহীদস্তম্ভে
সমাধির বাগানে সবুজ আকাশ,যুদ্ধে হারায় তোমার মুখ
অন্ধকার আর আলোর ভেতর শরীরে আজ শান্তি রোগ

এপিটাফের ঠান্ডা শরীর
চেয়ে থাকে আজ তোমার ক্লান্ত পথে
ইতিহাসের সমাধি শহর
বেঁচে থাকে আজ তোমার নোনা কবরে

যুদ্ধ এখন ঘুমের কোরাস
মৃত্যু এখন অলস ঘুম
তোমার চোখে বৃদ্ধ আকাশ
নিথর এখন স্তব্ধ নিঝুম

এপিটাফের ঠান্ডা শরীর
চেয়ে থাকে আজ তোমার ক্লান্ত পথে
ইতিহাসের সমাধি শহর
বেঁচে থাকে আজ তোমার নোনা কবরে

bṛddh nīle bandī ghur̤ir ḍānāẏ legechhe klānt rod
tomār jany yuddhāhat pṛthibīmaẏ śhāntiśhlok
samādhir bāgāne sabuj ākāśh,yuddhe hārāẏ tomār mukh
andhakār ār ālor bhetar śharīre āj śhānti rog

epiṭāpher ṭhānḍā śharīr
cheẏe thāke āj tomār klānt pathe
itihāser samādhi śhahar
bem̐che thāke āj tomār nonā kabre

sbapn sar̤ak milechhe ābār andhakārer dhbaṁsastupe
tomār sbapn yuddhāhat pare thāke śhahīdastambhe
samādhir bāgāne sabuj ākāśh,yuddhe hārāẏ tomār mukh
andhakār ār ālor bhetar śharīre āj śhānti rog

epiṭāpher ṭhānḍā śharīr
cheẏe thāke āj tomār klānt pathe
itihāser samādhi śhahar
bem̐che thāke āj tomār nonā kabre

yuddh ekhan ghumer korās
mṛtyu ekhan alas ghum
tomār chokhe bṛddh ākāśh
nithar ekhan stabdh nijhum

epiṭāpher ṭhānḍā śharīr
cheẏe thāke āj tomār klānt pathe
itihāser samādhi śhahar
bem̐che thāke āj tomār nonā kabre