সকরুণ বেণু বাজায়ে কে যায় বিদেশী নায়ে,
তাহারি রাগিণী লাগিল গায়ে॥
সে সুর বাহিয়া ভেসে আসে কার সুদূর বিরহবিধুর হিয়ার
অজানা বেদনা, সাগরবেলার অধীর বায়ে
বনের ছায়ে॥
তাই শুনে আজি বিজন প্রবাসে হৃদয়মাঝে
শরৎশিশিরে ভিজে ভৈরবী নীরবে বাজে।
ছবি মনে আনে আলোতে ও গীতে-- যেন জনহীন নদীপথটিতে
কে চলেছে জলে কলস ভরিতে অলস পায়ে
বনের ছায়ে॥
sakruṇ beṇu bājāẏe ke yāẏ bideśhī nāẏe,
tāhāri rāgiṇī lāgil gāẏe||
se sur bāhiẏā bhese āse kār sudūr birahabidhur hiẏār
ajānā bednā, sāgarabelār adhīr bāẏe
baner chhāẏe||
tāi śhune āji bijan prabāse hṛdaẏamājhe
śharatśhiśhire bhije bhairbī nīrbe bāje|
chhabi mane āne ālote o gīte-- yen janhīn nadīpathṭite
ke chalechhe jale kalas bharite alas pāẏe
baner chhāẏe||