Sakhee, pratidin haay

সখী, প্রতিদিন হায়
Work
Language

সখী,    প্রতিদিন হায় এসে ফিরে যায় কে।
তারে   আমার মাথার একটি কুসুম দে॥
যদি     শুধায় কে দিল কোন্‌ ফুলকাননে,
মোর    শপথ, আমার নামটি বলিস নে॥
সখী,    সে আসি ধুলায় বসে যে তরুর তলে
সেথা    আসন-বিছায়ে রাখিস বকুলদলে।
সে যে   করুণা জাগায় সকরুণ নয়নে--
যেন     কী বলিতে চায়, না বলিয়া যায় সে॥

sakhī,    pratidin hāẏ ese phire yāẏ ke|
tāre   āmār māthār ekṭi kusum de||
yadi     śhudhāẏ ke dil kon‌ phulakānne,
mor    śhapath, āmār nāmṭi balis ne||
sakhī,    se āsi dhulāẏ base ye tarur tale
sethā    āsan-bichhāẏe rākhis bakuladle|
se ye   karuṇā jāgāẏ sakruṇ naẏane--
yen     kī balite chāẏ, nā baliẏā yāẏ se||