সখী, ওই বুঝি বাঁশি বাজে-- বনমাঝে কি মনোমাঝে॥
বসন্তবায় বহিছে কোথায়,
কোথায় ফুটেছে ফুল,
বলো গো সজনি, এ সুখরজনী
কোন্খানে উদিয়াছে-- বনমাঝে কি মনোমাঝে॥
যাব কি যাব না মিছে এ ভাবনা,
সখী, মিছে মরি লোকলাজে।
কে জানে কোথা সে বিরহহুতাশে
ফিরে অভিসারসাজে--
বনমাঝে কি মনোমাঝে
sakhī, oi bujhi bām̐śhi bāje-- banmājhe ki manomājhe||
basantabāẏ bahichhe kothāẏ,
kothāẏ phuṭechhe phul,
balo go sajni, e sukharajnī
konkhāne udiẏāchhe-- banmājhe ki manomājhe||
yāb ki yāb nā michhe e bhābnā,
sakhī, michhe mari loklāje|
ke jāne kothā se birahahutāśhe
phire abhisārsāje--
banmājhe ki manomājhe