সখী, ভাবনা কাহারে বলে। সখী, যাতনা কাহারে বলে ।
তোমরা যে বলো দিবস-রজনী ‘ভালোবাসা’ ‘ভালোবাসা’—
সখী, ভালোবাসা কারে কয়! সে কি কেবলই যাতনাময় ।
সে কি কেবলই চোখের জল? সে কি কেবলই দুখের শ্বাস ?
লোকে তবে করে কী সুখেরই তরে এমন দুখের আশ ।
আমার চোখে তো সকলই শোভন,
সকলই নবীন, সকলই বিমল, সুনীল আকাশ, শ্যামল কানন,
বিশদ জোছনা, কুসুম কোমল— সকলই আমার মতো ।
তারা কেবলই হাসে, কেবলই গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়—
না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত ।
ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়,
হাসিতে হাসিতে আলোকসাগরে আকাশের তারা তেয়াগে কায় ।
আমার মতন সুখী কে আছে। আয় সখী, আয় আমার কাছে—
সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ ।
প্রতিদিন যদি কাঁদিবি কেবল একদিন নয় হাসিবি তোরা—
একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা।।
sakhī, bhābnā kāhāre bale| sakhī, yātnā kāhāre bale |
tomrā ye balo dibas-rajnī ‘bhālobāsā’ ‘bhālobāsā’—
sakhī, bhālobāsā kāre kaẏ! se ki kebala̮i yātanāmaẏ |
se ki kebala̮i chokher jal? se ki kebala̮i dukher śhbās ?
loke tabe kare kī sukhera̮i tare eman dukher āśh |
āmār chokhe to sakala̮i śhobhan,
sakala̮i nabīn, sakala̮i bimal, sunīl ākāśh, śhyāmal kānan,
biśhad jochhnā, kusum komal— sakala̮i āmār mato |
tārā kebala̮i hāse, kebala̮i gāẏ, hāsiẏā kheliẏā marite chāẏ—
nā jāne bedan, nā jāne rodan, nā jāne sādher yātnā yat |
phul se hāsite hāsite jhare, jochhnā hāsiẏā milāẏe yāẏ,
hāsite hāsite ālokasāgre ākāśher tārā teẏāge kāẏ |
āmār matan sukhī ke āchhe| āẏ sakhī, āẏ āmār kāchhe—
sukhī hṛdaẏer sukher gān śhuniẏā toder jur̤ābe prāṇ |
pratidin yadi kām̐dibi kebal ekdin naẏ hāsibi torā—
ekdin naẏ biṣhād bhuliẏā sakle miliẏā gāhib morā||