সখী, আর কত দিন সুখহীন শান্তিহীন
হা হা করে বেড়াইব নিরাশ্রয় মন লয়ে ।
পারি নে, পারি নে আর— পাষাণ মনের ভার
বহিয়া পড়েছি, সখী, অতি শ্রান্ত ক্লান্ত হয়ে ।
সম্মুখে জীবন মম হেরি মরুভূমিসম,
নিরাশা বুকেতে বসি ফেলিতেছে বিষশ্বাস ।
উঠিতে শকতি নাই যে দিকে ফিরিয়া চাই
শূন্য—শূন্য—মহাশূন্য নয়নেতে পরকাশ ।
কে আছে, কে আছে সখী, এ শ্রান্ত মস্তক মম
বুকেতে রাখিবে ঢাকি যতনে জননীসম ।
মন, যত দিন যায়, মুদিয়া আসিছে হায়—
শুকায়ে শুকায়ে শেষে মাটিতে পড়িবে ঝরি ।।
sakhī, ār kat din suk̲hīn śhāntihīn
hā hā kare ber̤āib nirāśhraẏ man laẏe |
pāri ne, pāri ne ār— pāṣhāṇ maner bhār
bahiẏā par̤echhi, sakhī, ti śhrānt klānt haẏe |
sammukhe jīban mam heri marubhūmisam,
nirāśhā bukete basi phelitechhe biṣhaśhbās |
uṭhite śhakti nāi ye dike phiriẏā chāi
śhūny—śhūny—mahāśhūny naẏanete parkāśh |
ke āchhe, ke āchhe sakhī, e śhrānt mastak mam
bukete rākhibe ḍhāki yatne jananīsam |
man, yat din yāẏ, mudiẏā āsichhe hāẏ—
śhukāẏe śhukāẏe śheṣhe māṭite par̤ibe jhari ||