সখা, আপন মন নিয়ে কাঁদিয়ে মরি, পরের মন নিয়ে কী হবে।
আপন মন যদি বুঝিতে নারি, পরের মন বুঝে কে কবে॥
অবোধ মন লয়ে ফিরি ভবে, বাসনা কাঁদে প্রাণে হা-হা-রবে--
এ মন দিতে চাও দিয়ে ফেলো, কেন গো নিতে চাও মন তবে॥
স্বপন সম সব জানিয়ো মনে, তোমার কেহ নাই এ ত্রিভুবনে--
যে জন ফিরিতেছে আপন আশে তুমি ফিরিছ কেন তাহার পাশে।
নয়ন মেলি শুধু দেখে যাও, হৃদয় দিয়ে শুধু শান্তি পাও--
তোমারে মুখ তুলে চাহে না যে থাক্ সে আপনার গরবে॥
সখা, আপন মন
Work
Language
sakhā, āpan man niẏe kām̐diẏe mari, parer man niẏe kī habe|
āpan man yadi bujhite nāri, parer man bujhe ke kabe||
abodh man laẏe phiri bhabe, bāsnā kām̐de prāṇe hā-hā-rabe--
e man dite chāo diẏe phelo, ken go nite chāo man tabe||
sbapan sam sab jāniẏo mane, tomār keh nāi e tribhubne--
ye jan phiritechhe āpan āśhe tumi phirichh ken tāhār pāśhe|
naẏan meli śhudhu dekhe yāo, hṛdaẏ diẏe śhudhu śhānti pāo--
tomāre mukh tule chāhe nā ye thāk se āpnār garbe||