সকলকলুষতামসহর, জয় হোক তব জয়--
অমৃতবারি সিঞ্চন কর' নিখিলভুবনময়--
মহাশান্তি, মহাক্ষেম, মহাপুণ্য, মহাপ্রেম ॥
জ্ঞানসূর্য-উদয়-ভাতি ধ্বংস করুক তিমিররাতি--
দুঃসহ দুঃস্বপ্ন ঘাতি অপগত কর' ভয় ॥
মোহমলিন অতি-দুর্দিন-শঙ্কিত-চিত পান্থ
জটিল-গহন-পথসঙ্কট-সংশয়-উদ্ভ্রান্ত।
করুণাময়, মাগি শরণ-- দুর্গতিভয় করহ হরণ,
দাও দুঃখবন্ধতরণ মুক্তির পরিচয় ॥
সকলকলুষতামসহর
Work
Language
sakalakaluṣhatāmashar, jaẏ hok tab jaẏ--
amṛtbāri siñchan kar' nikhilabhubanamaẏ--
mahāśhānti, mahākṣhem, mahāpuṇy, mahāprem ||
jñānasūry-udaẏ-bhāti dhbaṁs karuk timirrāti--
duḥsah duḥsbapn ghāti apgat kar' bhaẏ ||
mohamlin ti-durdin-śhaṅkit-chit pānth
jaṭil-gahan-pathasaṅkaṭ-saṁśhaẏ-udbhrānt|
karuṇāmaẏ, māgi śharaṇ-- durgatibhaẏ karah haraṇ,
dāo duḥkhabandhatraṇ muktir parichaẏ ||