Sakal hrday diye bhaalobesechhi yaare

সকল হৃদয় দিয়ে ভালোবেসেছি যারে
Work
Language

সকল হৃদয় দিয়ে ভালো বেসেছি যারে,
সে কি ফিরাতে পারে, সখী।
সংসার-বাহিরে থাকি
জানি নে কী ঘটে সংসারে।
কে জানে, হেথায় প্রাণপণে প্রাণ যারে চায়,
তারে পায় কি না পায় (জানি নে),
ভয়ে ভয়ে তাই এসেছি গো,
অজানা হৃদয়-দ্বারে।
তোমার সকলি ভালোবাসি,
ওই রূপরাশি,
ওই খেলা, ওই গান, ওই মধুহাসি।
ওই দিয়ে আছ ছেয়ে জীবন আমারি,
কোথায় তোমার সীমা, ভুবন-মাঝারে।

sakal hṛdaẏ diẏe bhālo besechhi yāre,
se ki phirāte pāre, sakhī|
saṁsār-bāhire thāki
jāni ne kī ghaṭe saṁsāre|
ke jāne, hethāẏ prāṇapṇe prāṇ yāre chāẏ,
tāre pāẏ ki nā pāẏ (jāni ne),
bhaẏe bhaẏe tāi esechhi go,
ajānā hṛdaẏ-dbāre|
tomār sakli bhālobāsi,
oi rūprāśhi,
oi khelā, oi gān, oi madhuhāsi|
oi diẏe āchh chheẏe jīban āmāri,
kothāẏ tomār sīmā, bhuban-mājhāre|