সকল হৃদয় দিয়ে ভালোবেসেছি যারে সে কি ফিরাতে পারে, সখী।
সংসারবাহিরে থাকি, জানি নে কী ঘটে সংসারে॥
কে জানে হেথায় প্রাণপণে প্রাণ যারে চায়
তারে পায় কি না পায়-- জানি নে--
ভয়ে ভয়ে তাই এসেছি গো অজানা হৃদয়-দ্বারে।
তোমার সকলি ভালোবাসি-- ওই রূপরাশি,
ওই খেলা, ওই গান, ওই মধুহাসি।
ওই দিয়ে আছ ছেয়ে জীবন আমারই।
কোথায় তোমার সীমা, ভুবনমাঝারে॥
sakal hṛdaẏ diẏe bhālobesechhi yāre se ki phirāte pāre, sakhī|
saṁsārabāhire thāki, jāni ne kī ghaṭe saṁsāre||
ke jāne hethāẏ prāṇapṇe prāṇ yāre chāẏ
tāre pāẏ ki nā pāẏ-- jāni ne--
bhaẏe bhaẏe tāi esechhi go ajānā hṛdaẏ-dbāre|
tomār sakli bhālobāsi-- oi rūprāśhi,
oi khelā, oi gān, oi madhuhāsi|
oi diẏe āchh chheẏe jīban āmāra̮i|
kothāẏ tomār sīmā, bhubanamājhāre||