Sakaalabelaay aaloy baaje

সকালবেলায় আলোয় বাজে
Work
Language

সকালবেলায় আলোয় বাজে  বিদায়ব্যথার ভৈরবী--
          আন্‌ বাঁশি তোর, আয় কবি॥
শিশিরশিহর শরতপ্রাতে     শিউলিফুলের গন্ধসাথে
     গান রেখে যাস আকুল হাওয়ার, নাই যদি রোস নাই র'বি॥
          এমন উষা আসবে আবার সোনায় রঙিন দিগন্তে,
              কুন্দের দুল সীমন্তে।
কপোতকূজনকরুণ ছায়ায়     শ্যামল কোমল মধুর মায়ায়
          তোমার গানের নূপুরমুখর
              জাগবে আবার এই ছবি॥

sakālabelāẏ āloẏ bāje  bidāẏabyathār bhairbī--
          ān‌ bām̐śhi tor, āẏ kabi||
śhiśhiraśhihar śharataprāte     śhiuliphuler gandhasāthe
     gān rekhe yās ākul hāoẏār, nāi yadi ros nāi ra'bi||
          eman uṣhā āsbe ābār sonāẏ raṅin digante,
              kunder dul sīmante|
kapotakūjanakruṇ chhāẏāẏ     śhyāmal komal madhur māẏāẏ
          tomār gāner nūpuramukhar
              jāgbe ābār ei chhabi||